বাংলাদেশ 8:59 pm, Sunday, 22 November 2026
সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে

খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদান’ শীর্ষক দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি আলহাজ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা ছিলেন অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, দূরদর্শী শিক্ষানুরাগী ও মানবতাবাদী ব্যক্তিত্ব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও সামাজিক মর্যাদা উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করেছেন। পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নামের পরিবর্তে রোল নম্বর প্রথা চালুসহ শিক্ষা ক্ষেত্রে বহু যুগান্তকারী সংস্কারে তাঁর অবদান রয়েছে।

স্বাগত বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম। ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন।

মূল প্রবন্ধে তিনি বলেন, শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক সাধনায় খানবাহাদুর আহ্ছানউল্লা ছিলেন এক কালজয়ী ব্যক্তিত্ব। আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা, নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি ও সম্প্রীতিমূলক সমাজ গঠনে তাঁর অবদান গুরুত্বপূর্ণ।

প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসম্পাদক ইকবাল মাসুদ এবং ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক। এ ছাড়া সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিদগ্ধ মহলে খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান স্বীকৃত হলেও সাতক্ষীরার সাধারণ মানুষ ও নতুন প্রজন্মের কাছে তাঁর কর্ম ও অবদান অনেকটাই অজানা। তাঁকে শুধু আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে নয়, শিক্ষা ও সমাজ সংস্কারে তাঁর অবদানের আলোকে মূল্যায়ন করা প্রয়োজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে

খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ 03:29:07 pm, Saturday, 14 November 2026