বাংলাদেশ 8:21 pm, Sunday, 22 November 2026

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • Reporter Name
  • প্রকাশ 11:56:09 pm, Monday, 16 November 2026
  • 205 Time View

গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে দৈনিক আলোর পরশ পত্রিকার প্রথম পাতায় ‘সাতক্ষীরা থানার তদন্তের খরচের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বলা হয়েছে, ছয়ঘরিয়া এলাকার জিয়াউর ইসলাম জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ ইমরান হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের তদন্তের খরচ বাবদ ওসিকে দেওয়ার কথা বলে আমি তাঁর কাছ থেকে ৭ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছি।

প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জিয়াউর ইসলামের সঙ্গে আমার কোনো টাকা লেনদেন হয়নি। আমার দাবি, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদটি প্রকাশ করানো হয়েছে।

প্রকৃত ঘটনা হলো, জিয়াউর ইসলাম ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ১০ নভেম্বর তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছয়ঘরিয়া মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ ঘটনা নিয়ে ১১ নভেম্বর সকালে তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আমাকে সামাজিকভাবে হেয় করতে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন বলে আমার অভিযোগ।

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী

মো. রানা হোসেন
পিতা: বজলুর রহমান
গ্রাম: ছয়ঘরিয়া, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশ 11:56:09 pm, Monday, 16 November 2026