নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যসূচিভিত্তিক প্রস্তুতি নিশ্চিত করতে ২০২৭ সালের অনলাইন ব্যাচ চালু করছে ১০ মিনিট স্কুল। পুরো সিলেবাসের পাঠদান, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি, নিয়মিত মূল্যায়ন এবং বিশেষ অনুশীলনের সুযোগ নিয়ে সাজানো হয়েছে এ কোর্স।
১০ মিনিট স্কুলের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, কোর্সে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি—মোট আটটি বিষয়ে সরাসরি অনলাইন ক্লাস নেওয়া হবে।
শিক্ষার্থীদের পাঠ বুঝতে ও পরীক্ষার প্রস্তুতি নিতে থাকছে গুরুত্বপূর্ণ বিষয়, প্রশ্ন ও পরীক্ষার প্রস্তুতিসহ গোছানো মাস্টারবুক। প্রতিটি ক্লাস শেষে দৈনিক বহুনির্বাচনি পরীক্ষা এবং মাসিক বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার খাতা মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। এ ছাড়া পুরো পাঠ্যসূচির ওপর দুটি পূর্ণাঙ্গ চূড়ান্ত মডেল টেস্টের ব্যবস্থা রয়েছে।
কোর্সের বিশেষ সুবিধার মধ্যে থাকছে ২৪ ঘণ্টা চালু থাকা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশ্ন সমাধান ব্যবস্থা ‘টেনটেন’। পাশাপাশি অধ্যায় ও বিষয়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন অনুশীলন, মাসিক বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর ক্লাস এবং সব ক্লাসের রেকর্ডিং দেখার সুবিধা থাকছে।
শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণে থাকবেন নির্ধারিত শ্রেণিশিক্ষক ও শিক্ষার্থী পরামর্শক। নিয়মিত অগ্রগতি প্রতিবেদন এবং অভিভাবক-শিক্ষক সভার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি সম্পর্কে অভিভাবকদেরও অবহিত করা হবে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একই কোর্সে বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বিনা মূল্যে ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স পাবে। ভর্তির সঙ্গে সব শিক্ষার্থীর জন্য থাকছে মাস্টারবুক বান্ডেল ও উপহার প্যাক।
জানুয়ারি ২০২৭ থেকে ক্লাস শুরু হবে। সপ্তাহে পাঁচ দিন সন্ধ্যা ৬টা ও ৭টা ৩০ মিনিটে সরাসরি অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ১০ মিনিট স্কুলের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ক্লাসে অংশ নিতে পারবে।
১০ মিনিট স্কুলের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেশের ৬৪ জেলা থেকে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী তাদের অনলাইন ব্যাচে পড়াশোনা করেছে।
কোর্স ফি ও ভর্তি
কোর্সটির নিয়মিত মূল্য ১৮ হাজার টাকা। তবে বিশেষ ছাড়ে ১৪ হাজার টাকায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এতে শিক্ষার্থীরা ৪ হাজার টাকা সাশ্রয় করতে পারবে।
আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকেরা শ্রেণি অনুযায়ী নিচের লিংকে ক্লিক করে ভর্তি হতে পারবেন।
অনলাইন ভর্তি লিংক:
নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই নিয়মিত পাঠদান, অনুশীলন ও পরীক্ষার মাধ্যমে পড়াশোনার প্রস্তুতি এগিয়ে নিতে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকেরা কোর্সের বিস্তারিত জেনে ভর্তি হতে পারবেন।
সাহিত্যপাতা 









































