সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে শ্যামনগরের সুন্দরবন পিকনিক কর্নারে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে গাজী নুরুল আমিনকে আহ্বায়ক ও সরদার আলামিনকে সদস্যসচিব করা হয়েছে। অন্য সদস্যরা হলেন বশির উদ্দিন সাজু, মাসুম বেলাল কাইয়ুম ও আবু রায়হান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মারুফ হোসেন মিলন। সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অনলাইন সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এলাকার সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরে জনস্বার্থে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
শিরোনাম
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
-
মাসুম বেলাল কাইয়ুম - প্রকাশ 08:25:36 am, Monday, 19 October 2026
- 228 Time View
Tag :
জনপ্রিয়

















































