সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সংগঠনের নির্বাহী কমিটির নিয়মিত সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরার লেকভিউয়ের যমুনা হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবুল কালাম বাবলা। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু। সংগঠনের সাবেক সভাপতি জিএম নুর ইসলামের মৃত্যুতে পদটি শূন্য হলে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আবুল কালাম বাবলাকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, সহসভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি, তৈয়ব হাসান বাবু, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ফারহা দীবা খান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও মোহাম্মদ আলী সুজন এবং অর্থ সম্পাদক মো. আমিনুল হকসহ নির্বাহী কমিটির সদস্যরা। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ী সংগঠনের দুই সদস্যকে সংবর্ধনা, গঠনতন্ত্র সংশোধন, স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম এবং নির্বাহী কমিটির সদস্য সংযোজন-বিয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সংগঠনের প্রয়াত সভাপতি ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী। সভায় সংগঠনের নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি আবুল কালাম বাবলা
-
বিশেষ প্রতিনিধি - প্রকাশ 08:23:40 pm, Tuesday, 27 October 2026
- 103 Time View
Tag :
জনপ্রিয়







































