বাংলাদেশ 8:45 pm, Sunday, 22 November 2026

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার দুই শিশু

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ অংশ নিতে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে রওনা হয়েছে সাতক্ষীরার দুই শিক্ষার্থী নওশীন ইসলাম ও নুর আহমদ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তারা যাত্রা করে। নওশীন আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের বাসিন্দা ও খুলনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। সে ‘উপকূলীয় শিশু ফোরাম’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি। নুর শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের বাসিন্দা ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘের (জেজেএস) একটি প্রকল্পের মাধ্যমে তারা সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। নওশীন জানায়, সম্মেলনে উপকূলের শিশুদের শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসংকটের কথা তুলে ধরবে তারা। নুর জানায়, বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ক্ষতিপূরণ দাবি করবে। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার দুই শিশু

প্রকাশ 09:56:42 pm, Friday, 6 November 2026