Dhaka মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একুশ মানে 

সুশান্ত কুমার দে 
  • প্রকাশের সময় ০৯:১৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩২ বার দেখা হয়েছে

অমর একুশে

একুশ মানে বৃক্ষের শাখে আহত এক পাখি
একুশ মানে রক্তের ধারায় বর্ণমালা আঁকি।
একুশ মানে পলাশ ডালে সিঁদুর রাঙা ফুল
একুশ মানে সতী মায়ের হারানো নাকফুল!
একুশ মানে অকুতোভয় ছাত্র -জনতার ঢল
একুশ মানে পিচের পথেই রক্ত গঙ্গার জল।
একুশ মানে রফিক শফিক জব্বারের লড়াই
একুশ মানে বাংলাভাষা ফিরে পাবার বড়াই।
একুশ মানে হরিৎ বনের পাখপাখালির ঝাঁক
একুশ মানে সোঁদা মাটির ভালোবাসার ডাক।
একুশ মানে মাঠে ঘাটে; জংলি কবরের লাশ
একুশ মানে  কমলার ছিঁড়ে খাওয়া অন্তর্বাস।
একুশ মানে খোকা খুকুর কেড়ে নেওয়া হাসি
একুশ মানে নীলাকাশে কালো মেঘের রাশি!
একুশ মানে শত্রুদের সাথে, শুধু ঝগড়াঝাঁটি
একুশ মানে তাজা রক্তে দেশের পোড়া মাটি!
একুশ মানে নদীর কূলে- ভাসা লাশের ভেলা
একুশ মানে সমুদ্দুর তটে চিল শকুনের মেলা।
একুশ মানে বাংলা ভাষার অ আ কাড়াকাড়ি
একুশ মানে মায়ের ভাষা; কী করে বল ছাড়ি?
সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

একুশ মানে 

প্রকাশের সময় ০৯:১৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
একুশ মানে বৃক্ষের শাখে আহত এক পাখি
একুশ মানে রক্তের ধারায় বর্ণমালা আঁকি।
একুশ মানে পলাশ ডালে সিঁদুর রাঙা ফুল
একুশ মানে সতী মায়ের হারানো নাকফুল!
একুশ মানে অকুতোভয় ছাত্র -জনতার ঢল
একুশ মানে পিচের পথেই রক্ত গঙ্গার জল।
একুশ মানে রফিক শফিক জব্বারের লড়াই
একুশ মানে বাংলাভাষা ফিরে পাবার বড়াই।
একুশ মানে হরিৎ বনের পাখপাখালির ঝাঁক
একুশ মানে সোঁদা মাটির ভালোবাসার ডাক।
একুশ মানে মাঠে ঘাটে; জংলি কবরের লাশ
একুশ মানে  কমলার ছিঁড়ে খাওয়া অন্তর্বাস।
একুশ মানে খোকা খুকুর কেড়ে নেওয়া হাসি
একুশ মানে নীলাকাশে কালো মেঘের রাশি!
একুশ মানে শত্রুদের সাথে, শুধু ঝগড়াঝাঁটি
একুশ মানে তাজা রক্তে দেশের পোড়া মাটি!
একুশ মানে নদীর কূলে- ভাসা লাশের ভেলা
একুশ মানে সমুদ্দুর তটে চিল শকুনের মেলা।
একুশ মানে বাংলা ভাষার অ আ কাড়াকাড়ি
একুশ মানে মায়ের ভাষা; কী করে বল ছাড়ি?