Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৯:৫৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১৩২ বার দেখা হয়েছে

সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এসব আম উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ২টার দিকে অভিযান চালানো হয়। এ সময় কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ৯ হাজার কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরিপক্ব অবস্থায় এসব আম কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে পাকানো হয়েছিল। ইউএনও অর্ণব দত্ত বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দ করা আমগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন বুধবার দুপুরে পৌরসভার বিনেরপোতা এলাকার ময়লার ভাগাড়ে নিয়ে সেগুলো সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। একই সঙ্গে ক্ষতিকর উপায়ে খাদ্য প্রক্রিয়াজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ

প্রকাশের সময় ০৯:৫৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬