শিরোনাম
শ্রমিকের সম্মান
কনক কুমার প্রামানিক
- প্রকাশের সময় ০৫:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ৯২ বার দেখা হয়েছে
যাদের রক্ত ঘামে ভিজে আজকের এ সভ্যতা
আমরা তাদের ছোট করে দেইনা প্রাপ্য সম্মান
যুগে যুগে সভ্যতা সকল তাদেরই শ্রমের দান।
এ সুবিধা পায় নাকো ওরা অন্যেরই লভ্যতা।
অন্নদাতা তারা যে মোদের, ভুলে যাই আমরা
তারা যদি না ফলাতো মোদের মুখের খাবার
অতীতের মতো দুর্ভিক্ষ যে আসতো বারবার।
বৃষ্টির জলে ভিজে রোদে জ্বলে যেত চামড়া।
এই বিশ্বের মহান মানুষ মহান তাদেরই হৃদয়
ত্যাগী ওরা বিশাল মন শোধ হবে নাকে ঋণ
এই জগতের যান্ত্রিক মানুষ কঠোর দিন দিন।
ঠাঁই পায়না কারো মনেই কষ্টের মাঝেও ভয়।
প্রাপ্য ওদের সম্মানটুকু হয় যদি তাদের দেয়া
সুখ পাবে হৃদয় ওদের হবে যে সেটিই শ্রেয়া।






















