প্রকাশের সময়
০৫:৫৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
/
২৭
বার দেখা হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রক্টর সাইফুদ্দীন আহমেদ-এর পদত্যাগের একদিনের মাথায় সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী পদত্যাগ করেছেন। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে শেহরীন মোনামি লিখেছেন, তিনি আনুষ্ঠানিকভাবে তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শিক্ষকতা পেশার সাত বছরে (২০২৪ সাল পর্যন্ত) কখনো প্রশাসনিক দায়িত্ব পালনের ইচ্ছা ছিল না বলেও উল্লেখ করেন তিনি। তবে প্রক্টর তাকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানালে তিনি উচ্ছ্বসিত হয়েছিলেন বলে জানান।
নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন ও প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়—বিশেষ করে জুলাই ও পরবর্তী পরিস্থিতি—ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। এমন পরিস্থিতির মুখোমুখি এর আগে কোনো টিম হয়েছে কি না, সে বিষয়েও তিনি সংশয় প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ পদত্যাগ করেন। তার পরদিনই সহকারী প্রক্টরের পদ ছাড়ার ঘোষণা এলো।