প্রকাশের সময়
১০:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
/
২৯
বার দেখা হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়ন-এর ছোট শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম আব্দুর রহমান (২)। সে একই গ্রামের আমির হোসেন-এর ছোট ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো শিশুটি বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকায় বিষয়টি খেয়াল করতে পারেননি।
কিছু সময় পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।