প্রকাশের সময়
০৬:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
/
১৩২০
বার দেখা হয়েছে
সাহিত্যপাতা
আগামী শনিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময়সূচি সমন্বয় করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার ১৪ মে’র প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে’র চিঠির আলোকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে ছুটির এই সময় সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হবে। একই নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে শনিবার বিদ্যালয় খোলা থাকবে কি না—এ নিয়ে যে অনিশ্চয়তা দূর হলো বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।