বাংলাদেশ 8:04 pm, Tuesday, 24 November 2026

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

ঢাকা: চীনের তিব্বত মালভূমিতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) আঞ্চলিক জরুরি সাড়াদান কেন্দ্রের বরাতে হতাহত ও ক্ষয়ক্ষতির এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক পরিদর্শনে দেখা গেছে, ভূমিকম্পে ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ৩০০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে। দুর্গত এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগকু শহর থেকে প্রায় ১৯১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ২ মাত্রার একটি পরাঘাতও অনুভূত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

তোর ছবি

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

প্রকাশ 04:08:45 pm, Friday, 23 October 2026