বাংলাদেশ 12:42 am, Monday, 26 October 2026
[gtranslate]

নদী-খাল ও জলাশয় থেকে বালু উত্তোলনের অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশ 10:31:04 pm, Sunday, 25 October 2026
  • 130 Time View

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন নদী, খাল, বিল, ঘের ও পুকুর থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে পরিবেশ, কৃষিজমি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। তাঁদের দাবি, বালু উত্তোলনের স্থান, অনুমোদন ও পরিমাণ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। স্থানীয় সূত্রে জানা গেছে, ধানদিয়া চৌরাস্তা-সংলগ্ন কপোতাক্ষ নদ, কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনের একটি ঘের, দেয়াড়া বিল ও কুশোডাঙ্গা এলাকার নদীসহ বিভিন্ন স্থানে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন পুকুর, খাল ও জলাশয় থেকেও বালু তোলার কথা জানিয়েছেন স্থানীয়রা। তবে এসব স্থানে বালু উত্তোলনের অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। নদী ও জলাশয় থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে তলদেশের গঠন পরিবর্তন, নদীভাঙন ও আশপাশের ভূমির স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে বালু পরিবহনে ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হতে পারে। অভিযোগ ওঠা এলাকাগুলোতে এমন ক্ষতি হয়েছে কি না, তা সরেজমিন তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, “বালু উত্তোলনের অনুমতি দেওয়া আছে। স্থানীয় পর্যায়ে উত্তোলন করে ব্যবহার করতে পারে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

এখানে আপনার বিজ্ঞাপন দিন

উপকূলীয় জনপদে হারিয়ে যাচ্ছে খেজুরগাছ

নদী-খাল ও জলাশয় থেকে বালু উত্তোলনের অভিযোগ

প্রকাশ 10:31:04 pm, Sunday, 25 October 2026