নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে ২০২৭ সালের অনলাইন ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু করেছে টেন মিনিট স্কুল। পুরো সিলেবাস, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে সাজানো হয়েছে কোর্সটি। কোর্সে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সরাসরি অনলাইন ক্লাস থাকবে।
কোর্সে যেসব সুবিধা থাকছে:
- পুরো সিলেবাসের লাইভ ক্লাস।
- গুরুত্বপূর্ণ বিষয়, প্রশ্ন ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে তৈরি মাস্টারবুক।
- প্রতিটি ক্লাস শেষে দৈনিক বহুনির্বাচনি পরীক্ষা এবং মাসিক বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষা।
- পরীক্ষার খাতা মূল্যায়ন ও প্রয়োজনীয় পরামর্শ।
- দুটি পূর্ণাঙ্গ সিলেবাসভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট।
- ২৪ ঘণ্টা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশ্ন সমাধান সুবিধা ‘টেনটেন’।
- অধ্যায় ও বিষয়ভিত্তিক অসংখ্য বহুনির্বাচনি প্রশ্ন অনুশীলনের সুযোগ।
- মাসিক বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর ক্লাস এবং সব ক্লাসের রেকর্ডিং।
- নির্ধারিত শিক্ষক ও শিক্ষার্থী পরামর্শকের মাধ্যমে মাসিক অগ্রগতি প্রতিবেদন এবং অভিভাবক-শিক্ষক সভা।
২০২৭ সালের জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। সপ্তাহে পাঁচ দিন সন্ধ্যা ৬টা ও ৭টা ৩০ মিনিটে দুটি সময়ে সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে। টেন মিনিট স্কুলের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেশের ৬৪ জেলা থেকে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী তাদের অনলাইন ব্যাচে পড়াশোনা করেছে।
কোর্সটির নিয়মিত ফি ১৮ হাজার টাকা। তবে বর্তমানে বিশেষ ছাড়ে ১৪ হাজার টাকায় ভর্তির সুযোগ রয়েছে। এর সঙ্গে বিনা মূল্যে দেওয়া হবে মাস্টারবুক বান্ডেল ও উপহার সামগ্রী।
ভর্তির লিংক: https://10ms.io/eZ6sjx
Reporter Name 













































