Dhaka শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

মনিরুজ্জামান
  • প্রকাশের সময় ০৯:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৪৫৯ বার দেখা হয়েছে

আমিনুর রহমান

সুন্দরবনের নদী ও খালে জীবিকার সন্ধানে যাওয়া জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বনদস্যুদের তৎপরতা, মুক্তিপণ আদায় ও নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের হলেও এবার বন বিভাগের স্মার্ট টিমের সদস্যদের গুলিতে এক কাঁকড়া জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত আমিনুর রহমান (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বাসিন্দা ও মৃত আকসেদ গাজীর ছেলে। সোমবার (১৮ মে) সকালে পূর্ব সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সঙ্গে থাকা জেলেরা। সহযোগী জেলেদের দাবি, তারা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বন বিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিম তাদের ডাক দেয়। জেলেরা কাছে না গেলে বন বিভাগের সদস্যরা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু সদস্য দীর্ঘদিন ধরে জেলে ও বাওয়ালিদের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতনের সঙ্গে জড়িত। অথচ এসব অভিযোগের দৃশ্যমান কোনো প্রতিকার হয়নি। ফলে উপকূলীয় মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে।
ঘটনার বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। বন বিভাগের এক কর্মকর্তা বলেন, সুন্দরবনে বর্তমানে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে এবং ঘটনাটির প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, বিষয়টি খুলনার ডিএফও, সাতক্ষীরার এসিএফ, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, “সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।”
আমিনুর রহমানের মৃত্যুতে পুরো উপকূলীয় অঞ্চলে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং সুন্দরবনে জীবিকার সন্ধানে যাওয়া সাধারণ জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

প্রকাশের সময় ০৯:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬