Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ৩৯ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রজন্ম দিন দিন খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে এবং কোচিং নির্ভর হয়ে পড়ছে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের মতো তোমরাও একদিন জাতীয় দলে জায়গা করে নিতে পারো। ভবিষ্যতে উপজেলা পর্যায়েও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার হেড অব ব্রাঞ্চ জালাল আহমেদ এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান সামছুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, বাংলাদেশ আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান সৈকতসহ প্রশাসনিক কর্মকর্তা, প্রাইম ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

টুর্নামেন্টে মোট ৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। টসে জিতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় খেলায় অংশ নেয় কারীমা মাধ্যমিক বিদ্যালয় ও পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ওয়াহিদুজ্জামান শামীম ও ফিরোজ রহমান এবং স্কোরারের দায়িত্বে ছিলেন জিএম সাইফুল ইসলাম বাপ্পি।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের সময় ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬