বাংলাদেশ 4:30 am, Monday, 26 October 2026
[gtranslate]

ছন্দ হারিয়ে গেছে 

  • মহসিন আলম মুহিন 
ছন্দ আর কেমনে বলো ফেরে,
কান্ড দেখে মাথাই শুধু ঘোরে।
কাঁটা দিয়ে মোড়া সবার শরীর,
দেখে দেখে সরল মন অস্থির।
আবার মানুষ মানুষে করে দ্বন্দ্ব,
বিবেক হারা কেমন যেন অন্ধ।
মায়া করে ভাবি যাদের আপন,
হয় যে তারা পর ভাসে দুই নয়ন।
নাহ আসে না বিফল হয় সবই,
রাত কি আর দেখে কভু রবি।
খারাপ সময় সুখ শান্তি যে নাই,
আকাল মাঝে হারায় দুধাল গাই।
আয়ের সাথে হয়না ব্যয়ের মিল,
জীবন জুড়ে পুরোই যে গরমিল।
কেমন করে চলি আগে পিছে-
নাই সে গতি, ছন্দ হারিয়ে গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

এখানে আপনার বিজ্ঞাপন দিন

একাকীত্বের  সৌন্দর্য‌‌‌‌‌‌‌‌

ছন্দ হারিয়ে গেছে 

প্রকাশ 04:05:46 pm, Tuesday, 21 April 2026
  • মহসিন আলম মুহিন 
ছন্দ আর কেমনে বলো ফেরে,
কান্ড দেখে মাথাই শুধু ঘোরে।
কাঁটা দিয়ে মোড়া সবার শরীর,
দেখে দেখে সরল মন অস্থির।
আবার মানুষ মানুষে করে দ্বন্দ্ব,
বিবেক হারা কেমন যেন অন্ধ।
মায়া করে ভাবি যাদের আপন,
হয় যে তারা পর ভাসে দুই নয়ন।
নাহ আসে না বিফল হয় সবই,
রাত কি আর দেখে কভু রবি।
খারাপ সময় সুখ শান্তি যে নাই,
আকাল মাঝে হারায় দুধাল গাই।
আয়ের সাথে হয়না ব্যয়ের মিল,
জীবন জুড়ে পুরোই যে গরমিল।
কেমন করে চলি আগে পিছে-
নাই সে গতি, ছন্দ হারিয়ে গেছে।