Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে ১,৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত: শিক্ষামন্ত্রী

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৫:৫৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ৩৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে অন্তত ১ হাজার ৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। কাজেমী বলেন, ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে ৭৭৫টির মেরামত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে প্রায় ২০টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইসফাহান এবং হরমোজগান প্রদেশে। তিনি আরও জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মেরামত কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। হামলার মধ্যেও শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধকালীন সময়েও সশরীরে ও দূরশিক্ষণ—উভয় পদ্ধতিতেই পাঠদান চালু ছিল। পাশাপাশি টেলিভিশনভিত্তিক শিক্ষার মাধ্যমেও কার্যক্রম পরিচালিত হয়েছে। শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মিনাবের শাজারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে বিভিন্ন স্কুলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের অধিকাংশই ছিল শিক্ষার্থী ও শিক্ষক।  সূত্র: আল জাজিরা

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে ১,৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত: শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় ০৫:৫৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬