শেষ চুম্বন বুকে, গালে নিজের মতো করে দিয়েছে
কিন্তু চুম্বনে সাড়া পায়নি স্ত্রী হীরা।
নিথর দেহে স্বামী বুলেট টের পেয়েছে কি স্ত্রী হীরার অস্তিত্ব?
হয়তো, টের পেয়েছে আর মনে মনে বলেছে,
দেখো হীরা আমাদের আবার দেখা হবে স্বর্গে!
আমরা, আগের মতো নতুন করে আবার ফুলসজ্জার রাত কাটাবো।
স্ত্রী হীরা হয়তো মনের কথা বুঝতে পেরেছে
আর তাইতো নিজের মনে যা এসেছে প্রকাশ করেছে
নিথর দেহে পড়ে থাকা স্বামী বুলেট এর সাথে।
বুলেট, বুকে চুম্বনের আবেশে হয়তো শিহরিত হয়েছে আর মনে মনে বলেছে,
অপেক্ষায় থাকলাম হীরা!
এসো তবে এই বুলেটের বুকে,,
শিরোনাম
শেষ চুম্বন
-
কাজী নাজরিন - প্রকাশ 05:31:18 pm, Thursday, 30 April 2026
- 269 Time View
জনপ্রিয়










































