শিরোনাম
নিস্তব্ধতার অন্তর্বৃত্ত
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৪:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৯০ বার দেখা হয়েছে
- চন্দনা চক্রবর্তী
নিভৃত শহর, নীরব পথ, ক্লান্ত দিনের ছায়া,
মনের মাঝে জমে থাকে অজানা এক মায়া।
চলতে গিয়ে থেমে যাই নিজের ছায়ার কাছে,
অকথিত সব গল্পগুলো নীরবে শুধু নাচে।
সময় যেন রং বদলায় প্রতিদিনের মতো,
মানুষগুলো মুখ বদলায় অচেনা সব যত।
হঠাৎ কোনো হাওয়ায় লাগে স্মৃতির হালকা ছোঁয়া,
মনে হয় শেষ হয়নি, কিছু রয়ে গেছে ধোঁয়া ।
তুমি নেই, তবু তুমি আছো নীরবতার ভিড়ে,
অসমাপ্ত সেই কথাগুলো ফিরে আপন নীড়ে।
সম্পর্কিত













