শিরোনাম
কাঁঠাল
লায়ন মো: গনি মিয়া বাবুল
- প্রকাশের সময় ০৪:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ২৪৪ বার দেখা হয়েছে
জাতীয় ফল কাঁঠাল
স্বভাব তার আঠাঁল,
পুষ্টি গুণে ভরপুর
অধিক জন্মে গাজীপুর।
হলুদ রঙের সুমিষ্ট
কাঁঠাল সর্বত্র পরিদৃষ্ট,
পাতা ফুল ফল
বিচিতে অধিক বল।
কাঁচা কাঁঠালের তরকারী
স্বাস্থ্যের জন্যে উপকারী,
রয়েছে বহুমুখী ব্যবহার
কাঁঠাল আদর্শ ফল সবার।
কাঁটায় ভরা দেহ তার
রসময় রসে একাকার,
কত যে গুণ তার
এই ফল জনতার।
সম্পর্কিত













