বাংলাদেশ 4:02 am, Saturday, 24 October 2026
[gtranslate]

দেশবরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই

দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান আর নেই। সোমবার (১১ মে) দিনগত মধ্যরাতে রাজধানী ঢাকা-র একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন। আজ (মঙ্গলবার) জোহরের নামাজের পর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে তার বাসভবনের সামনে খোলা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। সবশেষে বনানী কবরস্থান-এ তাকে দাফন করা হবে।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন আতাউর রহমান। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। নাটক, অভিনয় ও নির্দেশনায় তার বহুমাত্রিক অবদান দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে। সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামী জুনে তার ৮৫ বছর পূর্ণ হওয়ার কথা ছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

এখানে আপনার বিজ্ঞাপন দিন

নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ

দেশবরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই

প্রকাশ 05:45:36 am, Tuesday, 12 May 2026