Dhaka মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল সাতক্ষীরা জেলা দলের শুভসূচনা

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৮:১৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১৯২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় শুভসূচনা করেছে সাতক্ষীরা জেলা দল। প্রথম রাউন্ডে বালক ও বালিকা উভয় বিভাগেই জয় পেয়েছে সাতক্ষীরা জেলা দল। রোববার (১৭ মে) অনুষ্ঠিত খেলায় বালক বিভাগে সাতক্ষীরা জেলা দল ৩-২ গোলে নড়াইল জেলাকে পরাজিত করে। একই দিনে বালিকা বিভাগে সাতক্ষীরা জেলা দল ২-০ গোলে নড়াইল জেলাকে হারিয়ে জয় নিশ্চিত করে।

খেলায় সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। বালক বিভাগের ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় সাতক্ষীরা। অন্যদিকে বালিকা বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২-০ গোলের সহজ জয় পায় দলটি। দুই বিভাগের জয়েই খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী রাউন্ডেও ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলসংশ্লিষ্টরা।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। সাতক্ষীরা জেলা দলের এই জয় আমাদের জন্য গর্বের। আমরা আশা করি, আগামী ম্যাচগুলোতেও তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং জেলার সুনাম আরও উজ্জ্বল করবে।”

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল সাতক্ষীরা জেলা দলের শুভসূচনা

প্রকাশের সময় ০৮:১৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬