Dhaka শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজা আর কবি

চন্দনা চক্রবর্তী
  • প্রকাশের সময় ০৫:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ২৫৩ বার দেখা হয়েছে

রাজা বসে সিংহাসনে,
গোঁফে দিলেন টান,
কবির হাতে কাগজ দেখে
নড়লো সবার প্রাণ।
কবি বলে মহারাজ,
লিখেছি নতুন গান,
রাজা বলে ভুল যে আছে,
দেখেছি বারো খান!
দরবার জুড়ে হাসির ঢেউ,
সৈন্য হাসে চুপে,
কবি তখন ঘাম ঝরিয়ে
তাকায় সবার রূপে।
রাজা বলেন শব্দ আগে
শিখতে হবে ভাই,
ভুলভ্রান্তি ঠিক না করলে
কবি হতে নাই!
কবি শেষে মাথা নোয়ায়,
নেয় সে নতুন শপথ,
শুদ্ধ ভাষার আলো ছড়িয়ে
গড়বে জয়ের পথ।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

রাজা আর কবি

প্রকাশের সময় ০৫:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

রাজা বসে সিংহাসনে,
গোঁফে দিলেন টান,
কবির হাতে কাগজ দেখে
নড়লো সবার প্রাণ।
কবি বলে মহারাজ,
লিখেছি নতুন গান,
রাজা বলে ভুল যে আছে,
দেখেছি বারো খান!
দরবার জুড়ে হাসির ঢেউ,
সৈন্য হাসে চুপে,
কবি তখন ঘাম ঝরিয়ে
তাকায় সবার রূপে।
রাজা বলেন শব্দ আগে
শিখতে হবে ভাই,
ভুলভ্রান্তি ঠিক না করলে
কবি হতে নাই!
কবি শেষে মাথা নোয়ায়,
নেয় সে নতুন শপথ,
শুদ্ধ ভাষার আলো ছড়িয়ে
গড়বে জয়ের পথ।