- চন্দনা চক্রবর্তী
ভাঙা পথে হাঁটি আমি,
গড়ার স্বপ্ন বুকে,
হঠাৎ ঝড়ে ভেঙে যায়
সবকিছু এক ঝটকে।
ইট সাজিয়ে গড়ি ঘর,
মনে রঙিন আশা,
ভাঙনেরই শব্দ এসে
করে সব নিরাশা।
তবু থামি না কোনোদিন,
চলতেই হয় পথে,
ভাঙা দিয়েই গড়তে শিখি
নতুন মতামতে।
হারানোই শেখায় শেষে
দৃঢ় থাকার মানে,
ভাঙা-গড়ার এই খেলাতে
জীবন চলে টানে।
Reporter Name 








































