Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা!

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৪:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ২৬ বার দেখা হয়েছে

বিশ্বকাপে আকাশছোঁয়া টিকিটের দাম শুনে নাভিশ্বাস উঠেছে ভক্ত-সমর্থকদের মনে। সম্প্রতি টুর্নামেন্টে পরিবহন খরচও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। নিউ জার্সি নিশ্চিত করেছে, সেন্ট্রাল নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতাকারীদের ট্রেনে আসতে-যেতে গুনতে হবে ১৫০ ডলার! এরই মাঝে খবর এলো, ফিলাডেলফিয়া ভক্ত-সমর্থকদের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা করেছে। স্থানীয় আয়োজক কমিটি নিশ্চিত করেছে, আসন্ন বিশ্বকাপে ম্যাচের পর ট্রেনে ফেরার জন্য কোনো ভাড়া দিতে হবে না ভক্ত-সমর্থকদের। বিশ্বকাপ স্পন্সর এয়ারবিএনবি-এর সঙ্গে অংশীদারিত্বের সুবাদে কমিটি এই ব্যবস্থা করতে পেরেছে। বি (ব্রড স্ট্রিট লাইন) ট্রেন নেটওয়ার্কের যে কোনো যাত্রা এর অন্তর্ভুক্ত হবে। বি লাইনের শেষ প্রান্তে লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডের সঙ্গে লাগোয়া এনআরজি স্টেশন থেকে এই সুবিধা পাবেন দর্শক-সমর্থকরা। ম্যাচের হাফটাইম থেকে শুরু করে শেষ বাঁশি বাজার পরবর্তী দুই ঘণ্টা পর্যন্ত যাত্রীরা বিনামূল্যে ট্রেন ভ্রমণ করতে পারবেন। যে কোনো বি লাইন স্টেশন থেকে স্টেডিয়ামে যেতে শুধুমাত্র ২.৯০ ডলার দিতে হবে। এর আগে স্থানীয় ট্রান্সপোর্ট নেটওয়ার্ক গত সপ্তাহে নিশ্চিত করেছিল, তারা টিকিটের দাম বাড়াচ্ছে না। ফিলাডেলফিয়ার এই উদ্যোগ ভক্তদের কাছে সমাদৃত হবে বলে ধারণা। এই শহরে গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে ইকুয়েডর ও আইভরি কোস্ট। গ্রুপ পর্বে ব্রাজিল ও ফ্রান্সের ম্যাচও হবে। এছাড়া ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের ছুটির দিন এখানে শেষ ষোলোর একটি ম্যাচও হবে। পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এই খবর দিয়েছেন এবং ভক্তরা যেন নিরাপদে ও সাশ্রয়ীভাবে ঘরে ফিরতে পারেন, সেজন্য বিনামূল্যে ট্রেনে ভ্রমণের সুযোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। এদিকে কানসাস সিটি ও ডালাস টুর্নামেন্টের জন্য দর্শকবান্ধব পরিবহন মূল্য ঘোষণা করেছে। ইংল্যান্ডের ট্রেনিং ক্যাম্প ঘাঁটি কানসাস সিটিতে। তারা বিমানবন্দর থেকে সিটি সেন্টারের ফ্যান ফেস্টিভাল পর্যন্ত ভক্তদের বিনামূল্যে বাসে যাতায়াতের ব্যবস্থা করেছে। টিকিটধারীরা ‘স্টেডিয়াম ডিরেক্ট’ পরিষেবা নিতে পারবেন, যার মধ্যে চারটি পার্ক ও রাইড লোকেশন ব্যবহারসহ ফ্যান ফেস্টিভালে অংশ নিতে ১৫ ডলার খরচ করতে হবে। ১৭ জুন ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার সঙ্গে। ডালাসের উপশহর থেকে সেন্টারপোর্ট স্টেশন পর্যন্ত রাউন্ড ট্রিপে মাত্র ৬ ডলার খরচ করতে হবে ভক্ত-সমর্থকদের। তাদের বাকি পথটুকু যাওয়ার জন্য বিনামূল্যে বাসে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছে, ফোর্ট ওর্থ থেকে সেন্টারপোর্টে ফেরার জন্য ভাড়া ধরা হয়েছে মাত্র ৪ ডলার।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

বিশ্বকাপের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা!

প্রকাশের সময় ০৪:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬