Dhaka শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে প্যাপিরাস পাঠাগারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় ০৫:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে কবিতা আবৃত্তি, সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের জেএম সেনগুপ্ত রোডের চাঁদ টাওয়ারে অবস্থিত পাঠাগার কার্যালয়ে এ আয়োজন করা হয়।

পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাষাসৈনিক চানবক্স মুক্তারের সন্তান জাহাঙ্গীর কবির কাঞ্চন।

তিনি বলেন, ভাষা আন্দোলনের সময় তাঁর বাবা গ্রেপ্তার হয়েছিলেন, যা ছিল তাঁর জীবনের প্রথম কারাবরণ। সেই বছরই তাঁর জন্ম হয়। তাই ভাষা দিবস তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

আলোচনায় অংশ নেন পাঠাগারের উপ-সভাপতি ফেরারী প্রিন্স, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিব এবং আবৃত্তিশিল্পী আমির হোসেন বাপ্পি।

প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

চাঁদপুরে প্যাপিরাস পাঠাগারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশের সময় ০৫:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬