Dhaka সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

Abdur Rahman
  • প্রকাশের সময় ১০:১৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ২৯ বার দেখা হয়েছে

জাকার্তায় অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান গেমস বাছাইপর্বে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার জিবিকে হকি ফিল্ডে শক্তিশালী উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই অর্পিতাদের প্রথম জয়। শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলা বাংলাদেশ ম্যাচের শুরুতেই রিমন শারিকার গোলে লিড নেয়। তবে উজবেকিস্তানের খুজায়েভা মাদিনাবোনু পেনাল্টি কর্নার থেকে দ্রুত সমতা ফেরান। দ্বিতীয় কোয়ার্টারে ২৪ মিনিটে আক্তার কণা ফিল্ড গোল করে আবারও দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ম্যাচসেরা আইরিন রিয়া। তবে শেষ কোয়ার্টারে সহজে হার মানেনি উজবেকিস্তান। খায়াদারোভা জুলখুমর পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনে দলটি। অবশেষে ৩-২ ব্যবধানের ঐতিহাসিক জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশের তরুণীরা। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। আগামী রোববার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ মেয়েদের। আট দলের এ টুর্নামেন্টে শীর্ষ চার দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

প্রকাশের সময় ১০:১৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬