Dhaka শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১০:৩০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ৩৭ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় শুরু হয়েছে আমের মৌসুম। গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাসসহ স্থানীয় বাহারি জাতের আমে সয়লাব বাজার। স্থানীয় হাট হয়ে এসব আম চলে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়। বুধবার (৬ মে) শহরের সুলতানপুর বাজারে দেখা যায়, পাইকারি দরে প্রতিমণ গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে ১২শ থেকে ১৫শ টাকায়। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৬শ থেকে ১৮শ টাকা। গোপালভোগ আমও বিক্রি হচ্ছে একই দামে। এ বিষয়ে আম ব্যবসায়ী কবির হোসেন বলেন, এ বছর ফলন প্রচুর। বাজারে আমের জোগান অনেক। আমের দাম কম থাকলেও আমের ফলন বেশী হওয়ায় চাষীরা লাভবান হবেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, এ বছর আমের বাম্পার ফলন হয়েছে। ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগসহ স্থানীয় জাতের আম ভাঙা শুরু হয়েছে। ১৫ মে বাজারে আসবে হিমসাগর। জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মেট্রিকটন। কোনো ব্যবসায়ী যেন আমে কেমিক্যাল দিয়ে বাজারজাত করতে না পারে সে বিষয়টিও নজরে রয়েছে বলে জানান তিনি।

সাতক্ষীরার আম পেতে অর্ডার করুন

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

আমে সয়লাব সাতক্ষীরার বাজার

প্রকাশের সময় ১০:৩০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬