Dhaka সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার ছুটি ৭ দিন

Abdur Rahman
  • প্রকাশের সময় ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ১০ বার দেখা হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২৬ থেকে ৩১ মে ঈদুল আজহার ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একদিন (২৫ মে) বাড়ানো হয়েছে। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস চালু থাকবে এবং রোববার (২৪ মে) ঈদের আগে শেষ কর্মদিবস হিসেবে অফিস চলবে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

ঈদুল আজহার ছুটি ৭ দিন

প্রকাশের সময় ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬