Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো কাজের স্বীকৃতি পেলেন সাতক্ষীরা জেলা পুলিশের সদস্যরা

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৯:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের দাপ্তরিক ও ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। অন্য সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

সভায় পুলিশ সুপার সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে সার্ভিস রুলস মেনে চলা, মেসে উন্নত খাবার পরিবেশন, পোশাকবিধি অনুসরণ, ছুটি ও টিএ বিলের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, আবাসস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে মানবিক আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্যকে নগদ অর্থ ও ক্রেস্ট দেওয়া হয়।

সভা শুরুর আগে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী আগের মাসের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. রাজীবসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

ভালো কাজের স্বীকৃতি পেলেন সাতক্ষীরা জেলা পুলিশের সদস্যরা

প্রকাশের সময় ০৯:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬