বাংলাদেশ 6:15 pm, Sunday, 25 October 2026
[gtranslate]

গাবুরায় ৪শ পরিবারের মাঝে নাবিকের সহায়তায় ব্রতীর নগদ অর্থ বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি চাহিদা পূরণে ৪০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রতী। দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর সহযোগিতায় শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় দুই মাসের খাদ্য ও পুষ্টি সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ২ হাজার ৪০০ টাকা করে দেওয়া হয়। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় গাবুরা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জি এম মুনজুর হোসেন, সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা পারভীন, চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার শিক্ষক মাস্টার আবু তালেব সাগর, শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মী রুবাইয়া ইয়াসমীন রুপা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। ব্রতীর পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির এরিয়া ম্যানেজার মো. সাইফুর রহমান, ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম, ডা. সামিয়া রশিদ ও মাহমুদুল হাসান। এ সময় সহায়তাপ্রাপ্ত পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম বলেন, ব্রতী সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী পরিচালক শারমীন এস মুরশিদ এবং পরিচালক মো. রফিকুল ইসলামের উদ্যোগ ও নেতৃত্বে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের সহযোগিতায় গাবুরার উন্নয়ন ও মানবিক কার্যক্রম এগিয়ে চলছে। এ জন্য ব্রতী ও নাবিককে সাধুবাদ জানাই। সুদূর উত্তর আমেরিকা থেকে নাবিকের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় গাবুরার দুর্যোগকবলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় অসহায় শিশুদের পুনর্বাসন, গৃহনির্মাণ ও গৃহ সংস্কার, খাবার পানির ট্যাংক বিতরণ, পুকুর খনন এবং শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতে ‘যখন যেখানে পাঠশালা’ কার্যক্রম পরিচালনা করছে ব্রতী। পাশাপাশি ভাসমান স্বাস্থ্যসেবা কার্যক্রমসহ বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। দুর্যোগকালে খাদ্য সহায়তা, কোরবানির মাংস, রমজানে ইফতার ও শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রমও অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গাবুরার মানুষের জীবনমান উন্নয়ন এবং অসহায় শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে কাজ করছে ব্রতী সমাজ কল্যাণ সংস্থা। প্রাকৃতিক দুর্যোগ, সুপেয় পানির সংকট ও দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এ অঞ্চলের মানুষের জন্য এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা শুধু আর্থিক সহযোগিতাই নয়, বরং সংকটাপন্ন পরিবারগুলোর জন্য আশার আলো। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি, শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ উদ্যোগ সহায়ক হচ্ছে। উপকূলীয় গাবুরার অসহায় পরিবারগুলোর জীবনমান উন্নয়ন ও শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশ-বিদেশের সহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

এখানে আপনার বিজ্ঞাপন দিন

তুমিহীনা পূর্ণিমা

গাবুরায় ৪শ পরিবারের মাঝে নাবিকের সহায়তায় ব্রতীর নগদ অর্থ বিতরণ

প্রকাশ 04:47:38 pm, Sunday, 25 October 2026