বাংলাদেশ 12:11 am, Friday, 30 October 2026

ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • প্রকাশ 10:24:43 pm, Thursday, 29 October 2026
  • 106 Time View

ডেস্ক রিপোর্ট: জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার; বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা, সংস্কার প্রক্রিয়া এবং বাংলাদেশ-ইইউর দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মাইকেল মিলারের সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা এবং সংস্কারপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

দেশে বন্যপ্রাণী পাচারকারী শক্তিশালী সিন্ডিকেট সক্রিয়

ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ 10:24:43 pm, Thursday, 29 October 2026