শিরোনাম
বসন্তের জয়গান
শহীদুল্লা হক ভূইয়া
- প্রকাশের সময় ০৪:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১২৭ বার দেখা হয়েছে
আজি বসন্তে সুখের ভেলায়
মন শুধু হারিয়ে যায় প্রকৃতির মেলায়,
ফুলে ফুলে সেজেছে বসুন্ধরায়
শিমুল, পলাশ আর কৃঞ্চচূড়ায়।
ফাগুনের এ বেলায় বৃক্ষকূলে
দোয়েল, কোয়েল, ময়না, শ্যামা দোলে,
নব প্রাণের সঞ্চার যেন ফিরে এসেছে
কচি কচি পাতা তাই জেগে উঠেছে।
গত ঝড়া-জীর্নতা জ্বেরে ফেলে
বসন্তের আহব্বানে মশগুল সকলে,
ফুলে ফুলে সাজাই নিখীল ধরা
উল্লাসিত থাকবে সকল সজীবধারা।
সম্পর্কিত
বসন্তের জয়গান

























