Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালু ফুল, যেন প্রকৃতির স্বর্ণমুকুট

এসএম আশরাফুল ইসলাম
  • প্রকাশের সময় ০৪:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ২৫ বার দেখা হয়েছে

গ্রীষ্মের তীব্র রোদে প্রকৃতি যখন চারপাশকে ঝলসে তোলে, তখন পথের ধারে ফুটে থাকা সোনালু ফুল যেন এক টুকরো স্বস্তি। সাতক্ষীরা সদর উপজেলার সাতানী-ভাদড়া সড়কের পাশে ফুটে থাকা সোনালু ফুলের দৃশ্য স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও দৃষ্টি কাড়ছে। দূর থেকে দেখলে মনে হয় সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে সোনালি ঝরনা। সূর্যের আলো পড়তেই ফুলের পাপড়িতে ছড়িয়ে পড়ে মায়াবী ঝলক, যা মুহূর্তেই মনকে প্রশান্ত করে তোলে। স্থানীয়রা জানান, সোনালু গাছ শুধু সৌন্দর্যই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখে। ফুল ফোটার মৌসুমে অনেকেই থেমে যান কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতির এই দৃশ্য উপভোগ করতে। কেউ ছবি তোলে, কেউ আবার নীরবে তাকিয়ে থাকে গাছজুড়ে ঝুলে থাকা সোনালি ফুলের দিকে। সাতানী-ভাদড়া সড়কের পাশের এই দৃশ্য গ্রামীণ সৌন্দর্যের এক অনন্য প্রতিচ্ছবি। আধুনিক জীবনের ব্যস্ততার মাঝেও প্রকৃতির এমন রূপ মানুষকে মনে করিয়ে দেয়- সৌন্দর্য এখনো লুকিয়ে আছে আমাদের চারপাশেই, শুধু একটু চোখ মেলে দেখার অপেক্ষা।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সোনালু ফুল, যেন প্রকৃতির স্বর্ণমুকুট

প্রকাশের সময় ০৪:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬