বাংলাদেশ 7:08 pm, Thursday, 29 October 2026
মুনাফা ৩৬৬০ কোটি ডলার

৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের মধ্যে ব্যয় কমাতে কর্মী পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। এর মধ্যেই ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৩ হাজার ৬৬০ কোটি ডলারের বেশি নিট মুনাফা করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই প্রান্তিকের তুলনায় মাইক্রোসফটের আয় ১৯ শতাংশ বেড়ে ৯ হাজার ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির ক্লাউডভিত্তিক সেবা মাইক্রোসফট ক্লাউডের আয় বেড়েছে ৩০ শতাংশ।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেন, এআইয়ের বিকাশ বিভিন্ন শিল্পে প্রযুক্তিটির ব্যবহার বাড়াচ্ছে এবং বাস্তব ক্ষেত্রেও এর প্রভাব দেখা যাচ্ছে। এর আগে সোমবার (২৬ অক্টোবর) প্রতিষ্ঠানটি জানায়, ব্যয় কমানো ও কর্মীসংখ্যা পুনর্বিন্যাসের অংশ হিসেবে যোগ্য কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও কানাডার প্রায় ৬০ হাজার কর্মীকে এ প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির আওতায় আগ্রহীদের আর্থিক সহায়তার পাশাপাশি পেশাগত পরিকল্পনায় সহযোগিতা দেওয়ার কথা রয়েছে। বিশ্বজুড়ে মাইক্রোসফটের কর্মীসংখ্যা ২ লাখ ২০ হাজারের বেশি। পরিবর্তিত ব্যবসায়িক চাহিদার সঙ্গে কর্মীসংখ্যার সমন্বয় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, প্রত্যাশার চেয়ে ভালো আর্থিক ফলাফলের খবরে বুধবার নিউইয়র্কে বাজার-পরবর্তী লেনদেনে মাইক্রোসফটের শেয়ারের দাম প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ত্রৈমাসিক নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ কমেছে। এআই খাতে বড় অঙ্কের ব্যয় অব্যাহত রাখার ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৯ দশমিক ৭৫ শতাংশ কমে যায়।

প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলো চলতি বছর এআই চিপ ও ডেটা সেন্টারের মতো অবকাঠামো নির্মাণে ৭০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিপুল বিনিয়োগের বিপরীতে কতটা আর্থিক সুফল পাওয়া যাবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবি

মুনাফা ৩৬৬০ কোটি ডলার

৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

প্রকাশ 04:52:06 pm, Thursday, 29 October 2026