Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসির সিনটেক্স মটরসের নতুন শাখা উদ্বোধন

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৬:০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৯ বার দেখা হয়েছে

সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নাসির সিনটেক্স মটরসের নতুন শাখা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সিটি ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেমাস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মমিনুর রহমান। তিনি নতুন শোরুমের সফলতা কামনা করে বলেন, আধুনিক ও পরিবেশবান্ধব যানবাহন সহজলভ্য হওয়ায় জেলার মানুষের যাতায়াতে নতুন মাত্রা যোগ হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির গ্রুপের বিভাগীয় ম্যানেজার ইমরান খান, ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আহমেদ, ইউনিয়ন ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক ফিরোজ হায়দার, সাতক্ষীরা নেট সার্ভিসের স্বত্বাধিকারী হাফিজ আল আসাদ শান্নু, রানী ইন্টারন্যাশনালের মিনহাজ আমিনুর রহমান সোহেল এবং ইকো হ্যাভেনের স্বত্বাধিকারী ও নাসির সিনটেক্স মটরসের স্থানীয় ডিলার তৌফিক আজাদ।

এ সময় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবু, সাকিব জামান, আবিদ হাসান, ইয়াসিন আরাফাত ও নুসরাত জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই শোরুমে পরিবেশবান্ধব ব্যাটারিচালিত বাইকসহ নাসির গ্রুপের ১০০ থেকে ৩৫০ সিসি পর্যন্ত বিভিন্ন মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। পাশাপাশি বিশ্ববিখ্যাত ফরাসি ব্র্যান্ড ‘পেজো’-এর বিভিন্ন মডেল ও রঙের স্কুটার ও বাইক এখন থেকে সাতক্ষীরাতেই পাওয়া যাবে বলে তারা জানান।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

নাসির সিনটেক্স মটরসের নতুন শাখা উদ্বোধন

প্রকাশের সময় ০৬:০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬