বাংলাদেশ 2:12 am, Saturday, 24 October 2026
[gtranslate]

প্রাণসায়ের খাল পুনরায় দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল পুনরায় দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“সদ্য জেগে ওঠা প্রাণসায়ের খাল পুনঃমৃতকরণের অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদী বন্ধন” শীর্ষক কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা খাল রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচির আয়োজন করে প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ, সাতক্ষীরা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এক সময় প্রাণসায়ের খাল ছিল সাতক্ষীরা শহরের প্রাণ। এই খাল দিয়ে শহরের স্বাভাবিক পানি নিষ্কাশন হতো এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবৈধ দখল ও ভরাটের কারণে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে খাল পুনরুদ্ধারের উদ্যোগ ও জনসচেতনতার ফলে খালটি আবার প্রাণ ফিরে পেতে শুরু করে। এমন পরিস্থিতিতে পুনরায় খাল দখল ও ভরাটের অপচেষ্টা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি পল্টু বাসারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আমেনা বিলকিস ময়না, পরিবেশ সংগঠন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ইসিএ জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান, রয়হান পারভেজ, প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মণ্ডল, সদস্য ইফতি জামিল প্রমুখ।

বক্তারা বলেন, একটি খাল শুধু পানি প্রবাহের মাধ্যম নয়, এটি একটি অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ উপাদান। প্রাণসায়ের খাল ভরাট হলে শহরে জলাবদ্ধতা, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষতি আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হবে। তারা অবিলম্বে খাল ভরাটের সব ধরনের কার্যক্রম বন্ধ, অবৈধ দখল উচ্ছেদ এবং স্থায়ীভাবে খাল সংরক্ষণে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রাণসায়ের খাল রক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা খাল রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

এখানে আপনার বিজ্ঞাপন দিন

নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ

প্রাণসায়ের খাল পুনরায় দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ 09:29:12 am, Wednesday, 18 February 2026