Dhaka রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০১:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ২৫ বার দেখা হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন তলুইগাছা, মাদরা ও বৈকারী বিওপির টহলদল পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার নটিজঙ্গল এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করা হয়। মাদরা বিওপির অভিযানে কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ৬ লাখ ৩৯ হাজার ২০০ টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।

এছাড়া বৈকারী বিওপির অভিযানে সদর উপজেলার নতুনপাড়া এলাকা থেকে ১৫ হাজার টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট মূল্য ৭ লাখ ৯৪ হাজার ২০০ টাকা। বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে চোরাচালান রোধে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

প্রকাশের সময় ০১:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬