Dhaka বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্প-সাহিত্য মানুষকে মানবিক করে তোলে

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৬:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৬৪ বার দেখা হয়েছে

চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন বক্তারা। তাঁদের ভাষ্য, বর্তমান অস্থির বিশ্বে গৌতম বুদ্ধের সাম্য, মৈত্রী ও অহিংসার দর্শন শান্তির পথ দেখাতে পারে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের আয়োজনে ২৫৭০ বুদ্ধজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলা হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন করেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত।

সংগঠনের সভাপতি সংগীতশিল্পী বিপুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট পিএলসির ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক সুমন টিংকু। সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব শ্যামল চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া।

প্রথম পর্বে বুদ্ধের দর্শন ও বিশ্বজনীনতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক আয়োজনে গীতি–নৃত্যনাট্য ‘এসো ফিরে হে তথাগত’ এবং নাটিকা ‘অমানিশা’ মঞ্চস্থ হয়। এছাড়া আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন শিল্পী।

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

শিল্প-সাহিত্য মানুষকে মানবিক করে তোলে

প্রকাশের সময় ০৬:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬