স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট এএফএম এন্তাজ আলীর স্ত্রী নাদিরা আলী (৭৪) ইন্তেকাল করেছেন। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন ও সাংবাদিক মেহেদী আলী সুজয়ের মা। বার্ধক্যজনিত অসুস্থতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরা স্টেডিয়ামসংলগ্ন শিশুপার্কে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দেবহাটা উপজেলার হীরারচক গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের শোক: সাংবাদিক মেহেদী আলী সুজয়ের মা নাদিরা আলী এবং সাংবাদিক মো. হাফিজুর রহমানের মা মোছা. আনজুয়ারা খাতুনের (৮০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশন। শোকবার্তায় সংগঠনের সভাপতি মীর মোস্তফা আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান মরহুমাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তাঁরা বলেন, মায়ের মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। শোক কাটিয়ে ওঠার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তাঁরা। একই সঙ্গে মরহুমাদের জান্নাতুল ফেরদৌস কামনা করেন। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মেহেদী আলী সুজয়, সহসভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মধু, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবুল হাসান, অর্থ সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা (মনা) এবং সদস্য খন্দকার আনিছুর রহমান, এস এম বিপ্লব হোসেন, শাহাজাহান আলী মিটন, এম বেলাল হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মাহফিজুল ইসলাম আককাজ, মো. ফিরোজ হোসেন, শেখ কামরুল ইসলাম, আজিজুল ইসলাম ইমরান, ফাহাদ হোসেন, মো. আবু বকর ও মো. হাফিজুর রহমান। সাংবাদিক কল্যাণ সংস্থার শোক: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ আলী সুজন ও মেহেদী আলী সুজয়ের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা। সংগঠনের নেতারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
জেলা সাংবাদিক ফোরামের শোক: সাংবাদিক মোহাম্মদ আলী সুজন ও মেহেদী আলী সুজয়ের মা নাদিরা আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের (রেজি. নং ৫৮৩/০৪) নেতারা।
শিরোনাম
সাবেক এমপি এন্তাজ আলীর স্ত্রী নাদিরা আলীর ইন্তেকাল
-
Reporter Name - প্রকাশ 04:39:46 pm, Tuesday, 13 October 2026
- 138 Time View
Tag :
জনপ্রিয়












































