এবি ফিলিং স্টেশনে তেল পাচার ও স্বজনপ্রীতির অভিযোগ
- প্রকাশের সময় ০৫:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১২২ বার দেখা হয়েছে
সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের এবি ফিলিং স্টেশনে স্বজনপ্রীতি ও তেল পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পাম্পের নিয়মিত স্টাফ নয় এমন কিছু বহিরাগত ব্যক্তি কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। সরকারি নিয়ম উপেক্ষা করে তারা ড্রামে তেল ভর্তি ও অবৈধ সরবরাহ করছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, এসব বহিরাগত কর্মীরা পাম্পের নিয়মিত কর্মীদের ওপর প্রভাব খাটিয়ে তেল সরবরাহ কার্যক্রম পরিচালনা করছেন। সাধারণ গ্রাহকদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়া এবং পরিচিত ও প্রভাবশালী সিন্ডিকেটের আগে তেল পাওয়া স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছে।
এক ভুক্তভোগী বলেন,
“আমরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছি না, অথচ ড্রামে তেল নিয়ে যাওয়া হচ্ছে। পাম্পে এখন কোনো শৃঙ্খলা নেই, বহিরাগতরাই সব নিয়ন্ত্রণ করছে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্ত এবং জ্বালানি তেলের অপব্যবহার রোধে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

























