নুয়ারা এলিয়ার নিকটে অবস্থিত সীতা আম্মান মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। রামায়ণের কাহিনি অনুযায়ী, এই এলাকাতেই সীতাকে বন্দী করে রাখা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। মন্দিরটি ছোট হলেও এর ধর্মীয় গুরুত্ব ব্যাপক। আশপাশে পাহাড়ি বন ও নদীর উপস্থিতি স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রতিবছর দেশ-বিদেশ থেকে বহু ভক্ত এখানে আসেন, বিশেষ করে রামায়ণভিত্তিক পর্যটন রুটের অংশ হিসেবে।
সাহিত্যপাতা 









































