Dhaka মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে: জেলা প্রশাসক

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ৩৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেছেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না। তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে গিয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসতে হবে। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক-এ ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামুখী করতে হবে। এখান থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী ও উদ্ভাবক তৈরি হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ অনেকে। বিএনপি নেতা ডাবলু বলেন, গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মেধা রয়েছে। সুযোগ পেলে তারা জাতীয় পর্যায়ে সফল হতে পারবে। অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান চৌধুরী বলেন, বিজ্ঞান চর্চা তরুণদের সৃজনশীল ও অপরাধমুক্ত রাখতে সহায়তা করে। শিক্ষার্থীরা বিজ্ঞান মেলার মাধ্যমে আত্মবিশ্বাস ও নতুন জ্ঞান অর্জনের কথা জানায়। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ও তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে: জেলা প্রশাসক

প্রকাশের সময় ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬