লেখক ভ্রমণ
ভ্রমণ মানেই মনের কোণে
এক চিলতে হাসি
যখন তখন করতে ভ্রমণ
অধিক ভালোবাসি।
দুটো দিনের আনন্দ সুখ
মনের পিদিম বাতি
সুখের পরশ মেলছে ডানা
উদাস দিবা রাতি।
সাহিত্যে নেই হিংসা-বিদ্বেষ
বুঝতে পারি বেশ
নজিরবিহীন উদারতা
কাটছে নাতো রেশ।
লেখক ভ্রমণ মজার ভ্রমণ
আড্ডা, গান, কবিতা
স্মৃতি হয়ে মনের ঘরে
রইবে এই ছবিটা।
সম্পর্কিত
কাজী নাজরিন

























